ছবি: সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় খালের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দেশে নদ-নদী আছে ১০০৮টি

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গুইমারার তৈমাতাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু বিশ্বাস ত্রিপুরা (৭) ও চন রঞ্জণ ত্রিপুরা (৫) গুইমারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ক্যামরুন পাড়ার বাসিন্দা নজমোহন ত্রিপুরার সন্তান।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় তাদের মা-বাবা অন্যের জমিতে কাজ করতে যান। বিকালে বাড়িতে এসে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরে তৈমাতাই খালে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ওপরে

এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে সন্ধ্যা ৭ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন।

গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কর জানান, অভিভাবকদের সন্তানদের প্রতি আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা