ছবি: সংগৃহীত
সারাদেশ

রিভালবারসহ ২ ছিনতাইকারী আটক 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি ২২ বোরের রিভালবারসহ দুই পেশাদার ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আরও পড়ুন: সা‌বেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার চাষিরী গ্রামের আসাদুজ্জামান জুয়েলের ছেলে রেজা মাহমুদ সায়মন ও একই এলাকার মৃত মোতালেবের ছেলে সুমন ওরফে কালু।

আরও পড়ুন: চাটখিলে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এ তথ্য নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহের আলীর মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে দুই ছিনতাইকারী।

এ সময় একটি ২২ বোরের রিভালবারসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ জনতা।

আরও পড়ুন: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ইউপি সদস্য মেহের আলী জানান, শনিবার বিকেলে আমার নিজ বাড়ী দক্ষিণ রাজানগরে‌ একটি মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী আসে। এ সময় তারা আমার মোটরসাইকেলটি ছিনিয়ে নিতে চেষ্টা করে।

পড়ে আমি প্রতিরোধ গড়ে তুললে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমিও আমার মোটরসাইকেল নিয়ে ওদের পেছনে ধাওয়া করি। ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় গিয়ে জনতার সহযোগিতায় ওদের আটক করে পুলিশে দিই।

আরও পড়ুন: স্ত্রীর প্রেমিককে হত্যা, আটক স্বামী

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম বলেন, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল ওরা। ওদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা