সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল শিক্ষা কর্মকর্তার 

জেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অফিস থেকে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলামের (৩৮) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আইরিন ইসলাম উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিলেন। বিকেল ৩টার দিকে বিদ্যালয় পরিদর্শন শেষ করে তিনি অফিসে ফেরেন। এরপর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহার মোটরসাইকেলে পূর্ব খাবাসপুর মহল্লায় অবস্থিত তালতলা এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন।

আরও পড়ুন: মায়ের হিজাবে ফাঁস নিল ছেলে

পথে গোয়ালন্দ-তাড়াইল সড়কে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় সাদীপুর সেতুর ঢালে উঠার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আইরিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইরিন বিবাহিত, ১ ছেলে ও ১ মেয়ের জননী।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক জানান, আইরিন ফরিদপুর শহরে পরিবার নিয়ে থাকতেন। তিনি নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মোটরসাইকেলে করে ফরিদপুরে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে যান। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা