সংগৃহীত
সারাদেশ

৩ হাসপাতালকে জরিমানা, ২ ডায়াগনস্টিক বন্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রায় এক বছর পর দেশব্যাপী গতকাল সোমবার থেকে শুরু হয়েছে অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান। ডেঙ্গু শনাক্ত পরীক্ষার জন্য অতিরিক্ত অর্থ আদায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মানহীন ল্যাবরেটরি থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় ২ ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও ঢাকায় ৩ হাসপাতালকে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ভাটারা হাসপাতাল বন্ধ ঘোষণা

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়েছে, ডেঙ্গু পরীক্ষাসহ অতিরিক্ত অর্থ আদায় ও মানহীন ল্যাবরেটরি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার ‘মেড্ডা দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার’কে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।

এছাড়াও শহরের পাইকপাড়া মিজান টাওয়ারে অবস্থিত ‘হোপ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল’ এ ডেঙ্গু শনাক্ত পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় ও অপারেশন থিয়েটারে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভোক্তা অধিকার ২০০৯ এর ধারা ৪০ ও ৫২ ধারার আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: একদিনে ১৭ মৃত্যু, হাসপাতালে ৩০৮৪

নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডা. আশরাফুর রহমান হিমেল ও সঙ্গে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মো. সফিউর রহমান অভিযানে নেতৃত্ব দেন।

ঢাকা জেলার কেরানীগঞ্জের ‘রাফিয়া ক্লিনিক’ এ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগেও একাধিকবার রাফিয়া ক্লিনিকে ভুয়া চিকিৎসক ও বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি সিলগালাসহ অর্থদণ্ড করা হয়েছিল। কিছুদিন বন্ধ থাকার পর ক্লিনিকটি আবার কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ১৮, রেকর্ড ভর্তি ৩১২২

কেরানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরাফাতুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

এ ছাড়াও, গতকাল অভিযানের ১ম দিনে রাজধানী ঢাকার ভাটারায় ২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনুমোদন না থাকার পরও দীর্ঘদিন ধরে রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা (টেস্ট) করে আসছিল ঐএলাকার ভাটারা জেনারেল হাসপাতাল অ্যান্ড নার্সিং ইনস্টিটিউট ও ভাটারা ডায়াবেটিস সেন্টার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা