সীমান্তে ৯ কেজি স্বর্ণের বারসহ নারী আটক
সারাদেশ

সীমান্তে ৯ কেজি স্বর্ণের বারসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৫৭ পিস স্বর্ণের বারসহ নারী স্বর্ণ পাচারকারী বানেছা খাতুনকে (৩৫) আটক করেছেন বিজিবি সদস্যরা।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আটককৃত বানেছা সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাদিপুর গ্রামে এক স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের চালান এনে তার বাড়িতে মজুদ করছেন। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ছোট-বড় ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেছা খাতুনকে আটক করা হয়। এসব স্বর্ণের ওজন ৯ কেজি ২০০ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা করে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা