খুলনায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
সারাদেশ

খুলনায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনায় বাস ও বাইসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন সাইকেল আরোহী মাজেদ বিশ্বাস (৫৫)। নিহত আব্দুল মাজেদ রূপসা উপজেলার জাবুসা গ্রামের মৃত শের আলী বিশ্বাসের ছেলে।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের রূপসা ব্রিজের টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৯৫৩৩) বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সাইকেল আরোহী মাজেদ বিশ্বাস।

রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা