নজরুল ইসলাম
সারাদেশ

যশোরে সাংবাদিক তৌহিদ জামানের ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

যশোর: প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামানের মেজভাই নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না.....রাজিউন)। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসভবনে মারা যান। পরে শহরের পুরাতন কসবা বিপি রোড জামে মসজিদে জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়।

স্বজনেরা জানান, শুক্রবার ভোর পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হন নজরুল ইসলাম। এ সময় দ্রুত অ্যাম্বুলেন্স আনা হলেও তার আগেই তিনি মারা যান। মৃত্যুর খবর শুনে সাংবাদিক নেতারা ছাড়াও অনেকেই শহরের পুরাতন কসবায় তাদের বাড়িতে যান এবং জানাজা ও দাফন কাজে অংশ নেন।

নজরুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর, বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি। পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা