জাতির পিতার সমাধিতে ৪ সচিবের শ্রদ্ধাঞ্জলি
সারাদেশ

জাতির পিতার সমাধিতে ৪ সচিবের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ:
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সরকারের চারজন সচিব শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধা জানাতে আসা সচিবরা হলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব মোঃ মোহসীন, ভূমি সংস্কার বোর্ড, ঢাকার চেয়ারম্যান (সচিব) মো. ইয়াকুব আলী পাটোয়ারী ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন (সচিবালয়) সচিব আছিয়া খাতুন। এ সময় গোপালগঞ্জ জেলা পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক রেজাউল করিম, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হোসেন তরফদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা আলাদা আলাদা ভাবে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারীদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা