সারাদেশ

সড়কে জাবির ২ শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, পাবনা : পাবনার সদর উপজেলার টেবুনিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : নোয়াখালীতে শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে টেবুনিয়া সিড গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সুজানগরের রামচন্দ্রপুর এলাকার কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১), চাটমোহরের মহেলা অঞ্চলের মঞ্জু মাষ্টারের ছেলে রুবায়েত হাসান নোমান (২২)। দুইজনই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আরও পড়ুন : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আখচাষির মুখে হাসির ঝিলিক

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১ টার দিকে নাটোর থেকে রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে আসছিল। বাসটি বেপরোয়া গতিতে থাকায় ঈশ্বরদী দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে সিএনজির দুইজন যাত্রী নিহত হয়। তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে ছুটিতে এসে ঈশ্বরদীর রুপপুর ও পাকশীতে বেড়াতে যাচ্ছিল তারা। এসময় আরও তিনজন আহত হয়। নিহতদের উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। নিহত দুইজনই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা