সংগৃহীত
সারাদেশ

সাজেকে অপহৃত ঢাবি শিক্ষার্থী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির সাজেকে যাওয়ার পথে অপহরণ হওয়া সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দিপীতা চাকমাকে (২৫) উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পুলিশ সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পার্বতীপুরে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত

এদিকে, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, দুপুরে সাজেক থানাধীন সিজকছড়া নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ১০/১২ জন অজ্ঞাতনামা পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী এসে গাড়িতে কোনো পাহাড়ি শিক্ষার্থী আছে কিনা তা জানতে চায়।

এসময় তারা তদের উপর হামলা চালায়। তারা শিক্ষার্থীদের মধ্যে থাকা একমাত্র পাহাড়ি শিক্ষার্থী দিপীতা চাকমাকে জোরপূর্বক মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ।

তিনি আরও বলেন, অভিযান চালিয়ে আনুমানিক সন্ধ্যা ৭ টায় সাজেক থানাধীন দাঁড়িপাড়া বনো আদম নামক স্থান থেকে অপহৃত শিক্ষার্থীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে। বিষয়টি পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সোনা গায়েবের মামলা ডিবিতে

এর আগে, আজ (বুধবার) দুপুর ১টার দিকে সাজেকের রুইলুইপাড়ার জিরো মাইল নামক স্থান থেকে দুর্বৃত্তরা ঐ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। তার বন্ধুরা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে তাকে উদ্ধারে কাজ শুরু করেন সেনাবাহিনী ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দিপীতা চাকমা খাগড়াছড়ি সদরের বাসিন্দা। ঢাবির লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী দিপীতা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা