সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় জাবি শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী (৫০ ব্যাচ) ছোট বোনকে বাঁচাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।

রোববার (৩ সেপ্টেম্বর) বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান সৃজনী।

আরও পড়ুন: রাজস্ব কর্মকর্তার ওপর হামলা, আটক ১

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের এই খবরটি জানানো হয়েছে। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

তার সহপাঠীদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সৃজনী তার ছোট বোনকে সাথে নিয়ে পূর্বাচল থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় কাজে বেরিয়েছিলেন। সেখানে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পর পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে সৃজনী পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।

আরও পড়ুন: যশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

ছোট বোনকে সে সরিয়ে দিলেও নিজে সরে যেতে পারেননি। উল্টো পথ থেকে আসা দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সড়ক বিভাজকের উপর ছিটকে পড়েন সৃজনী। এতে করে মাথায় প্রচণ্ড আঘাত পান। সেখানকার স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ দুপুরে মারা যান ফাবিহা আফিফা সৃজনী।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা