প্রতীকী ছবি
সারাদেশ

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে মো. শাহাদাত হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যুর হয়েছে।

আরও পড়ুন : টেকনাফে ৩ বনকর্মী নিখোঁজ

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরটিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন একই গ্রামের মো. সুমনের ছেলে।

আরও পড়ুন : পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শাহাদাত হোসেনের মা নাজমা বেগম রান্নায় ব্যস্ত ছিলেন। আর শাহাদাত সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়। পরে শিশুর চাচা মো. রুবেল বাজার থেকে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখেন। পরে সেখান থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বগুড়ায় প্রকাশ্যে প্রভাষককে কুপিয়ে হত্যা

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা