সংগৃহীত
সারাদেশ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শিল্পএলাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় মো. আব্দুল হালিম রাঢ়ী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়। নিহত ঐ ব্যক্তি তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কবির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: ঝালকাঠিতে এসিল্যান্ডের বাসায় চুরি, আটক ২

বুধবার(৩০ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঐ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী শাহজাহান জানান, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আব্দুল হালিম আহত হন। পরে তাকে ঢাকা (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি। তারা ঢাকার উদ্দেশে রওনা করেছেন।

আরও পড়ুন: ট্রেনের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া জানান, তেজগাঁও থেকে আহত ঐ ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের কাছে থাকা জাতীয় পরিচয় পত্র ও ঠিকাদার কোম্পানির পরিচয়পত্র থাকায় তার নাম-পরিচয় পাওয়া যায়। তেজগাঁও নাখালপাড়া এলাকায় থাকতেন তিনি ।

পুলিশ আরও জানান, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে মরদেহটি রাখা হয়েছে। বিষয়টি আমরা ঢাকা রেলওয়ে থানাকে জানিয়েছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা