ছবি : সংগৃহিত
সারাদেশ

ঝালকাঠিতে এসিল্যান্ডের বাসায় চুরি, আটক ২

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতুর বাসায় চুরির ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: প্রবাসী হত্যায় স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন ও রনি নামের দুই জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানায়, বাবার চিকিৎসার জন্য এসিল্যান্ড ঢাকায় অবস্থান করার সুযোগে তার বাসার মেইন গেটের তালা এবং রুমের দরজার রাউন্ড লক ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোররা।

আরও পড়ুন: আমিরাতে বাংলাদেশির মৃত্যু

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে উপজেলা ভুমি অফিসের নাজির আব্দুর রহিম বাদি হয়ে রাজাপুর থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় সুজন ও রনি নামের দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা