সারাদেশ

উলিপুরে অজ্ঞান করে চুরি

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে বাড়ির লোকজনকে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া ফাঁসিদহ বাজারে। এ ঘটনায় ওই ভূক্তভোগী উলিপুর থানায় অভিযোগ করেছেন।

আরও পড়ুন : ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টাও করিনি

ভূক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, থেতরাই ইউনিয়নের হারুনেফড়া ফাঁসিদহ বাজার এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুল করিম (৫৫) শনিবার (২৬ আগস্ট) রাতে পরিবারের লোকজনের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন রোববার সকালে উঠে বসত ঘরের দরজা খোলার চেষ্টা করলে দেখতে পান বাহির থেকে লাগানো। পরে তিনি ডাকাডাকি করলে পাশের রুম থেকে ছেলে এসে দরজা খুলে দেন। এ সময় তিনি ও তার স্ত্রী বাহিরের আঙ্গিনায় এসে স্টিলের ট্রাংক দেখতে পান। স্টিলের ট্রাংকে থাকা জমির দলিলপত্র, স্বর্ণ ও নগদ টাকা চোরের দল নিয়ে যায়। ঘটনার দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিবেশি কাচু শেখের ছেলে জহুরুল হক (৬০), খোকারাম বর্মনের ছেলে বুদুরাম (৪০) ও যতিন্দ্র নাথ রায়ের ছেলে পরিমল (৩৫) সন্দেহজনক ভাবে বাড়ির আশপাশে ঘোরাফেরা করেন। পরে রাতে এ ঘটনায় তাদের নাম উল্লেখ করে রোববার (২৭ আগস্ট) তিনি উলিপুর থানায় অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে থেতরাই ইউনিয়নের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আজহারুল ইসলাম সোমবার (২৮ আগস্ট) ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। সরেজমিন মঙ্গলবার (২৯ আগস্ট) ঘটনাস্থলে গেলে আব্দুল করিম বলেন, আমাদের টিওবওয়েলের পানির সাথে ঘুমের ঔষধ জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে নগদ টাকা, দলিলসহ মূলবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে বুদুরাম ও পরিমলের সাথে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আব্দুল করিমের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সে কারনেই আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছেন।

আরও পড়ুন : ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ

উলিপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) আজহারুল ইসলাম ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা কি জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা