সারাদেশ

রামপালের কয়লা নিয়ে মোংলায় ‘এমভি জেইন’ 

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইন নামক একটি বাণিজ্যিক জাহাজ।

আরও পড়ুন : যশোরে ১ জনকে আমৃত্যু, ২ জনের যাবজ্জীবন

সোমবার (২৮ আগস্ট) মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে ওই বাণিজ্যিক জাহাজটি।

বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল ৮ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ১৯ হাজার ৫শ মেট্রিক টন কয়লা খালাস করে। এরপর লাইটারযোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙ্গর করে এমভি জেইন।

আরও পড়ুন : ১২শত কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

তিনি আরো জানান, দুপুরের পর থেকে পণ্য খালাস শুরু হয়েছে। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছনো হবে।

এর আগে, গেল ৩১ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭শ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি বসুন্দরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা