সংগৃহীত
সারাদেশ

শিয়ালের ফাঁদে প্রাণ গেলো কৃষকের 

জেলা প্রতিনিধি: ঝিনাইদাহ জেলার কালীগঞ্জে শিয়াল মারার জন্য বিদ্যুতের তার দিয়ে বানানো ফাঁদে আব্দুল হামিদ (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়।

আরও পড়ুন: ফের বাড়ছে যমুনার পানি

আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরে শিয়াল মারার জন্য ছড়িয়ে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এ কৃষক। নিহত আব্দুল হামিদ একই গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে।

পুকুরের মালিক খোরশেদ হোসেন জানান, শিয়াল ঠেকানোর জন্য একটি চিকন তার ছড়িয়ে রেখেছিলাম, তাতে মানুষ মরার কথা না কিন্তু কিভাবে মারা গেলো বুঝতে পারছি না।

আরও পড়ুন: পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ৫ জনের কারাদণ্ড

কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার বলেন, আব্দুল হামিদ শনিবার সকালে মাঠে যাচ্ছিলেন। তিনি যাওয়ার পথে পুকুরের কাছে পড়ে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

শিয়াল মাছ খাওয়া রোধে পুকুরটির মালিক বৈদ্যুতিক তার ছড়িয়ে রেখেছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা