ছবি : সংগৃহিত
সারাদেশ

বাগেরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের রামপালে বাল্যবিবাহ বন্ধে কাজী ও ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রামপাল থানার আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণে চেয়ারম্যান

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রামপাল থানার সভাকক্ষে এসআই ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস, এম আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপালের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা দুদক প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সহকারী অধ্যাপক আকবর আলী, উপজেলা বিবাহ রেজিস্টার কাজী সমিতির সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, রামপাল সদর থানা মসজিদের পেশ ইমাম মাওলানা নূরুল ইসলাম, ইমাম হেমায়েত উদ্দিন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ।

আরও পড়ুন: সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যু

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওসি এস, এম আশরাফুল আলম বলেন, মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িতদের প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মানুষকে উস্কানি দেওয়া ও গুজব ছড়ানো বন্ধ করা সম্ভব।

খাবাপ মানুষ কে ভালোবাসা দিয়ে তাদের ভালো পথে নিয়ে আসতে হবে। সকলের ভিতরে সামাজিক বন্ধন তৈরী করতে হবে। সমাজের সকলকে নিয়ে খারাপ লোকের তালিকা করুন।

উগ্রবাদ পরিহার করে আলোর পথে আনতে হবে। ইসলামের আলোকে সবাইকে আলোকিত করুন। কোনো এলাকায় কোনো সমস্যা থাকলে নির্দিধায় আমাকে জানান।

আরও পড়ুন: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজনগর এলাকায় কতিপয় তার চোরদের চিহ্নিত করে তাদের ভালো পথে আনতে হবে। রাষ্ট্র বিরোধী পোস্ট, প্রচারণা বন্ধ করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না।

বাল্যবিবাহ প্রবণ এলাকা চিহ্নিত করতে হবে। এবার থেকে বাল্যবিবাহের সাথে জড়িতদের ধরে আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুন: তিস্তায় বাড়ছে পানি, বন্যার আশঙ্কা

এরপৃর্বে বিশেষ অতিথি ফুলি সরকার পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে পুলিশের ভূমিকা, ইমামগণের ভূমিকা ও বিবাহ রেজিস্টারগণের ভূমিকা বিষয়ে বিস্তরিত তুলে ধরেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি মিলবে।

এসডিজি বাস্তবায়নে বড় বাধা বাল্যবিবাহ। এর উত্তরণ ঘটাতে পারলে আমাদের জাতিকে একটি সমৃদ্ধিশালী জাতি হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা