সারাদেশ

শার্শায় পিস্তল ও গুলিসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মাসুদ রানা (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী সাথে জিনপিংয়ের বৈঠক আজ

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশি ইউনিয়নের খাজুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাসুদ রানা বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি নাভারন-সাতক্ষীরা মহাসড়কের পাশে এক যুবক অস্ত্র বহন করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আরিফুল ইসলাম ও এসআই রাজেশ কুমার দাসের নেতৃত্বে একটি দল শার্শা উলাশি ইউনিয়নের খাজুরা এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ ব্যাপারে শার্শা থানায় আটক মাসুদ রানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে বলে জানায় ডিবির ওই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা