প্রতীকী ছবি
সারাদেশ

ছেলের দায়ের কোপে বাবা খুন

এস আর শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের সদর উপজেলায় দলিল বয়রা নামের এক ব্যক্তি তার মাদকাশক্ত ছেলের দায়ের কোপে খুন হয়েছেন।

আরও পড়ুন : হাতির আক্রমণে কিশোরের মৃত্যু

সোমবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের দলিল বয়রার ছেলে ইউসুফ দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত ছিলেন। তার মানসিক সমস্যার কারণে দীর্ঘদিন থেকে শিকল দিয়ে আটকে রাখা হতো। সোমবার সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার বাবাকে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে অপারেশন থিয়েটারে নেওয়ার পরে তিনি মারা যান।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে জাপা'র দুই গ্রুপের সংঘর্ষ

প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ শেখ শাহাবুদ্দিন শেখ জানান, মিয়ারচর পুকুরপাড় স্কুলের পাশে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁর অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তিনি মারা যান।

মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাওলীন আফরোজ জানান, গুরুতর আহত অবস্থায় তাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়ার পরে তিনি মারা যান।

আরও পড়ুন : মিশুকচালকের পা কাটা মরদেহ উদ্ধার

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা