ছবি : সংগৃহিত
সারাদেশ
উলিপুরে জোড়া খুন

মামলার মূলহোতাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালে আব্দুল মজিদ এবং মোক্তার আলী খুন হয়।

আরও পড়ুন: ছোট যমুনায় ভাসছিল বৃদ্ধার মরদেহ

এরই ধারাবাহিকতায় সেসময় উলিপুর থানায় হত্যা মামলা রুজু হয়। সেই সূত্রধরে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হারুনুর রশিদ প্রায় দীর্ঘ এক যুগ ধরে গ্রেফতারের ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করে এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করে।

উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে উক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন সহ গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে।

আরও পড়ুন: ফেনীতে ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

এক পর্যায়ে উলিপুর থানার একটি চৌকস টিম চট্টগ্রাম জেলার চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় সহায়তায় রোববার (২০ আগস্ট) সকালে জোড়া খুনের মামলার মূলহোতা উলিপুর গুনাইগাছ কাঁঠালবাড়ি এলাকার হারুনুর রশিদকে গ্রেফতার করে।

আরও পড়ুন: ধানক্ষেতে মিললো যুবকের মরদেহ

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, উলিপুর থানার ২০১২ সালের জোরা খুন মামলার মূলহোতাকে উলিপুর থানার দীর্ঘদিনের চেষ্টায় আজ পুলিশ ও র‌্যাবের যৌথ কর্মপ্রচেষ্টায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ কর্মপ্রচেষ্টা অব্যহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা