ছবি : সংগৃহিত
সারাদেশ
জামালপুর

মহিলা এমপি লাঞ্চিত, তদন্ত কমিটি

জামালপুর প্রতিনিধি: জামালপুরে সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত

শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির প্রধান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল নাসের চৌধুরী জানান, ১৭ আগস্টের ওই সভায় আমি উপস্থিত ছিলাম। ওই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কাগজপত্র হাতে পেলে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করা হবে।

আরও পড়ুন: নোয়াখালীতে ভুয়া ডাক্তারের কারাদন্ড

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৭ আগস্ট আলোচনা সভা চলাকালে সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিতের অভিযোগ ওঠে আনোয়ার হোসেন নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তিনি উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক।

এ ঘটনায় ওইদিন রাত ১০টার দিকে সংসদ সদস্য হোসনে আরা তার নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা