সারাদেশ

জামালপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বাসার বাথরুম থেকে সাঈদ আনোয়ার রিফাত (২১) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : রাশিয়ায় বিস্ফোরণে নিহত ৬

শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের ভাগ্নের মালিকানাধীন ভাড়া দেয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সিফাত মহাদান ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে ও রাজধানী ঢাকার তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন : ভারতের ১৭ হাজার স্থানে ভূমিধসের আশঙ্কা

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের ভাগ্নের বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে সিফাত ও তার পরিবার। সিফাতকে একা বাসায় রেখে তার বাবা-মা দুইদিন আগে গ্রামের বাড়িতে যায়। শুক্রবার রাতে বাবা-মা বাসায় এসে ঘর বন্ধ দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে সিফাতের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে পুলিশ।

আরও পড়ুন : সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, কলেজ শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়। পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা