ছবি : সংগৃহিত
সারাদেশ
মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স

ডা. খায়রুল আলমে অপসারণের দাবিতে মানববন্ধন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ত্রিশ বছর পুরনো ২১টি গাছ কেটে ফেলাসহ অনিয়ম, দুর্নীতি, উদাসীনতা, ও একনায়কতন্ত্রের, প্রতিবাদে (ভারপ্রাপ্ত) ডা. খায়রুল আলমের বিরুদ্ধে মানববন্ধন ও মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরারব স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মাটিরাঙ্গা উপজেলা শাখা।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১ দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মাটিরাঙ্গা উপজেলা শাখার সদস্যসচিব এডভোকেট আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ও উপজেলা শাখার আহবায়ক কেফায়েত উল্ল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি জেলা শাখার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার।

বক্তরা বলেন,পরিবেশ বিনাশকারী ও নানা অনিয়মে জর্জরিত এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির দীর্ঘ একযুগ ধরে দায়িত্বে থাকা (ভারপ্রাপ্ত) ডা. খায়রুল আলম বিভিন্ন অনিয়ম, দুর্নীতিতে গোয়ালঘরে পরিণত করে রেখেছে, এক নায়কতন্ত্রে নিজের মনগড়া মত পরিচালনা করছেন, উর্ধ্বতন কোনো কতৃপক্ষের অনুমতি ও নিয়ম নীতি অনুসরণ না করে হাসপালের ভিতরে থাকা ত্রিশ বছরের পুরনো গাছগুলো কেটে পরিবেশ ধ্বংস করে যে প্রমাণ তিনি দিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক। তাই অনতিলম্বে (ভারপ্রাপ্ত) ডা. খায়রুল আলমকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ সহ দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুন: যুবককে পিটিয়ে হত্যা

বক্তরা আরোও বলেন, হাসপাতালের রোগীর ওয়ার্ড গুলোতে দুর্গন্ধে বমি চলে আসে, অস্বস্তিতে থাকেন রোগীদের সাথে আসা লোকজন, বর্হিবিভাগের বাথরুম ও রোগীদের ব্যবহারিত বাথরুম গুলো অনেক আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে আছে, রোগীদের বাথরুম ব্যবহার করতে বাহিরে যেতে হয়, ডাস্টবিন গুলো দূর থেকে দেখলে মনে হয় উচু পাহাড়, দুর্গন্ধে হাসপাতালের চারপাশে চলাফেরা করাটাই দুঃসাধ্য।

এসময় আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার সালামত উল্লাহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ডা. হানিফ মজুমদার, মাটিরাঙ্গা সাংবাদিক ফোরামের সভাপতি আলী হোসেন, সমাজকর্মী আমান উল্যাহ ভূইয়া,সমাজকর্মী অদুদ তালুকদার, উপজেলা শাখার বাপা'র সহ-সভাপতি আবু রাসেল সুমন, সমাজকর্মী আবদুল আল মামুন, মোঃ সালাউদ্দিন প্রমুখ।

আরও পড়ুন: মানিকগঞ্জে গাঁজাসহ আটক ২

পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা