ছবি: সংগৃহীত
সারাদেশ

কাপ্তাই হ্রদে নৌ নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি: যোগাযোগ ব্যবস্থা অক্ষুন্ন রাখতে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

আরও পড়ুন: বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস

রোববার (৬ আগস্ট) রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলার ৬ উপজেলার সাথে সদরের যোগাযোগের প্রধান মাধ্যম হলো নৌকা।

যোগাযোগ ব্যবস্থা অক্ষুন্ন রাখতে এবং কাজের গতি স্বাভাবিক করতে কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: মুহুরী নদীতে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেন, আজ সোমবার (৭ আগস্ট) থেকে হ্রদে নৌ চলাচল করতে পারবে। তবে পর্যটকবাহী নৌকা চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৪ আগস্ট) থেকে প্রবল বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদে পাহাড়ি ঢল নামায় জানমালের ক্ষতি এড়াতে শনিবার (৫ আগস্ট) ভোর থেকে হ্রদে নৌ চলাচল বন্ধ রাখার ঘোষণা করে জেলা প্রশাসন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা