ছবি-সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আজম আলী (৫৩) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রাকচাপায় প্রাণ গলে সাংবাদিকের

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজম আলী পাশের চিলমারী উপজেলার থানাহাট এ ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় বাড়িতে সিলিং ফ্যান মেরামত করছিলেন আজম আলী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বালিয়াডাঙ্গীতে তেলের ড্রাম চুরি

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা