সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেল সাংবাদিকের

জেলা প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় ট্রাকচাপায় মঞ্জুর হোসেন মিলন (৫২) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান

শুক্রবার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কোট বাজালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর হোসেন মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে। তিনি গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বৈশাখী টেলিভিশন, দৈনিক যুগান্তর ও দৈনিক দিলকালে কাজ করেছেন। তিনি কাপাসিয়া প্রেসক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন : পার্লামেন্ট ভেঙে দেয়া হবে ৯ আগস্ট

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে একটি বালু ভর্তি ড্রাম ট্রাক মঞ্জুর হোসেন মিলনের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফর কবীর জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। এ ঘটনায় ট্রাকচালক এবং মালিককে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন : ডেঙ্গু নিয়ন্ত্রনের চেষ্টা করছে সরকার

মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুতে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি বশির আহমেদ কাজল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা