ছবি : সংগৃহিত
সারাদেশ

কালের বিবর্তনে অনেক মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় দিকে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে বেলুন ও কবুতর উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

সভায় ভ্যালেন্টিনা ত্রিপুরা’র সঞ্চালনায় ও জেলা মৎস্য বিভাগের আহ্বায়ক শতরুপা চাকমা সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অত্র ইনস্টিউটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বলেন, মাছ চাষ অত্যন্ত লাভজনক ব্যবসা। আমাদের শরীরের জন্য আমিষ প্রচুর পরিমাণে প্রয়োজন, বেঁচে থাকতে হলে আমাদের আমিষের চাহিদা মেটাতে হবে। মাছে মধ্যে প্রচুর পরিমাণে আমিষ থাকে। মাংসের চেয়ে মাছে আমিষের পরিমাণ বেশি হওয়ায় আজ দেশে এবং বিদেশে মাছের চাহিদা অনেকাংশে বেশি।

একসময় এ পার্বত্যাঞ্চলে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যেত, কিন্তু কালের বিবর্তনে আজ প্রায় এ মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজেই আমাদের চিংড়ি মাছসহ বিভিন্ন প্রজাতের মাছের উৎপাদনে পরিমাণ বৃদ্ধি করতে হবে, যাতে আমিষের ঘাটতি পূরণ করা সম্ভব হয়।

আরও পড়ুন: ভালুকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌফিকুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন,খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জসীম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

শাড়িকাণ্ড ঘিরে আবারও আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। ৭৫ হাজার টাকা মূল্যের শাড়...

ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে একটি মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা