সারাদেশ

পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নিনা আফরিন, পটুয়াখালী : "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ"- এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে।

আরও পড়ুন : অব্যাহতি পেলেন বাবুল আকতার

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস সংলঘ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করে, বেলুন ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম। পরে সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, জেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম প্রমুখ। পরে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা