ছবি : সংগৃহিত
সারাদেশ

পাবনায় জেলা প্রশাসকের মতবিনিময়

জেলা প্রতিনিধি, পাবনা : পাবনা জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান।

আরও পড়ুন : সংঘাতের আশঙ্কা নেই

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, বর্তমান সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সভাপতি রুমি খন্দকার, পাবনা সংবাদদাতা পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাজিউর রহমান রুমি প্রমুখ।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫

মতবিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিকরা মাঠপর্যায়ের কাজ করার ক্ষেত্রে নানা চিত্র তুলে ধরে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন নবাগত জেলা প্রশাসক।

প্রসঙ্গত, গত ৬ জুলাই ঢাকাসহ দেশের ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি) রদবদল করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামানকে পাবনা জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। গত ২০ জুলাই পাবনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মু. আসাদুজ্জামান। তিনি সাবেক জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

সান নিউজ/এমআর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা