ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আরও পড়ুন : রূপগঞ্জে ফের গোলাগুলি, আহত ৫

শনিবার (২২ জুলাই) সকাল ৮টার দিকে ভোলাহাট-শিবগঞ্জ আঞ্চলিক সড়কের ফলিমারি বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোহালবাড়ী গ্রামের ইদ্রিসের মেয়ে ফাতেমা খাতুন (৪৩) এবং ধরমপুর গ্রামের শমশেরের ছেলে হেলাল (৩৫)।

স্থানীয়রা জানান, ভোলাহাট মেডিকেল মোড় থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি কানসাটের উদ্দেশ্যে রওনা দেয়। সড়কের সোনাজোল এলাকার হিরো ইটভাটার কাছে কানসাট থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার যাত্রী ফাতেমা খাতুন ঘটনাস্থলেই মারা যান। আর আহত চারজনকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত হেলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, শিবগঞ্জ থেকে ছেড়ে আসা ভোলাহাটগামী একটি মিনি ট্রাকের সঙ্গে শিবগঞ্জগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারীসহ সিএনজির দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন চালকসহ তিনজন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি পুলিশের হেফাজতে আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা