ছবি: সংগৃহীত
সারাদেশ

কারারক্ষীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি: রাজবাড়ীতে সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে প্রচারের অভিযোগে এক কারারক্ষীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: আরসার সামরিক কমান্ডার গ্রেফতার

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে আদালতের নির্দেশে জেলার সদর থানায় এ মামলা দায়ের করা হয়।

অভিযুক্তের নাম পলাশ হোসেন (৩৭)। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কুটিবাড়ী গ্রামের বাবুল হোসেনের ছেলে। পলাশ ফরিদপুর কারাগারের একজন কারারক্ষী।

আরও পড়ুন: আমিনবাজারে যানজট

মামলার বাদী ঐ নারী বলেন, কয়েক বছর আগে পলাশ রাজবাড়ী জেলা কারাগারে কর্মরত ছিলেন। ঐ সময় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্রে ২ কন্যা সন্তানসহ স্বামীকে ফেলে কারারক্ষি পলাশকে বিয়ে করেন। পলাশ ও তার সংসারে আরো একটি কন্যা সন্তান জন্ম হয়।

ইতিমধ্যে জানতে পারেন পলাশের আরো একটা স্ত্রী ও সন্তান আছে। সেজন্য পলাশকে তিনি খোলা তালাক দেন।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে

পরবর্তীতে বিয়ের পরে পলাশ লুকিয়ে তাদের অন্তরঙ্গ ভিডিও ধারণ করে। চলতি বছরের ১২ জুন সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দেবার ভয় দেখায়। সেই সাথে তার কাছে মোটা অংকের টাকা দাবি করে।

আসামীসহ তার সহযোগী জমরুদ নামে অন্য একটি ফেসবুক আইডি থেকে একের পর এক ঐ সব নগ্ন ভিডিও তাকে পাঠানো হতো। ঐ মহিলা নারী বাদী হয়ে রাজবাড়ীর ১নং আমলী আদালতে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: বিএনপি আন্দোলনে হেরে গেছে

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাদত হোসেন জানান, আদালতের নির্দেশে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। আসামি কারারক্ষী পলাশ হোসেনকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা