সারাদেশ

বাবু চেয়ারম্যানের জামিন না মঞ্জুর

জামালপুর প্রতিনিধি : জামালপুরে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায় সাংবাদিক রব্বানী হত্যা মামলার প্রধান আসামি বাবু ও তার সহযোগী রেজাউলের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন : শতভাগ বিদ্যুতায়ন করেছি

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলী আদালতের বিচারক তানভীর আহম্মেদ এই আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী বলেন, গত ১১ মে শারীরিক নির্যাতন, চুরি ও হুমকি দেয়ার অভিযোগে মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম ও বাবুর ভাই এস এম কবিরকে আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেন দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন।

আরও পড়ুন : ভারতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১৫

সেই মামলায় গ্রেফতার দেখানো হয় সাংবাদিক রব্বানী হত্যা মামলার প্রধান আসামি বাবু ও তার সহযোগী রেজাউলকে।

অ্যাডভোকেট ইউসূফ আলী আরও বলেন, এরপর আসামিপক্ষের আইনজীবী আজ বুধবার আদালতে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা