সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক চাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আর ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : সৌদিতে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

শুক্রবার (১৪ জুলাই) রাতে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার জামতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সিংগাটা গ্রামের মাসুদ রানার স্ত্রী খাদিজা আক্তার (৩৭), ছত্রপুর গ্রামের মোতালেবের মেয়ে জুলেখা আক্তার (৩৩) এবং গংগাবর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইজিবাইক চালক কাউছার (২৬)।

আরও পড়ুন : পশ্চিমা ট্যাংক ধ্বংসের হুমকি

ধনবাড়ী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ব্যাটারিচালিত একটি অটোরিকশা ৫-৬ জন যাত্রী নিয়ে জামতলী বাজারের দিকে যাচ্ছিল। জামতলী বাজারের আধা কিলোমিটার দক্ষিণে পিছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চালকসহ আহত হন চারজন। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে জুলেখা (৪০) ও খাদিজা (৩৮) নামের দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা