সারাদেশ

অশালীন আচরণে ব্যাংক ব্যবস্থাপক প্রত্যাহার

জেলা প্রতিনিধি, পাবনা : সোনালী ব্যাংক লিমিটেড ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক (এসপিও) মোঃ সাইদুল ইসলাম কর্তৃক নারী গ্রাহকের সঙ্গে অশালিন আচরণসহ কূ-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে ঈশ্বরদী শাখা থেকে প্রত্যাহার করা হয়েছে। তিন সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন : সংলাপ নিয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সোনালি ব্যাংক পাবনার রিজিওনাল শাখার ডিভিশনাল মহা ব্যবস্থাপক মোঃ মনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখায় এসব ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী রেলওয়ের নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্য মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে শিরিনা খাতুন রেলওয়ে থেকে পাওনা টাকা সোনালী ব্যাংক লিঃ ঈশ্বরদী শাখার মাধ্যমে উত্তোলনের জন্য ৯ জুলাই একাউন্ট খুলতে ব্যাংকে যান। সেদিনই তার সঙ্গে অশালিন আচরণ করেন। বাড়িতে গিয়ে মোবাইলে ভিডিও কলে বোরকা খুলে কথা বলতে বলেন। তখন শিরিনা মান সম্মানের কথা চিন্তা করে ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কক্ষ থেকে বের হয়ে যান। এরপর বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের নিকট খুলে বলে। ঘটনার দিন বুধবার দুপুরে শিরিনা খাতুন ব্যাংক হিসাবে নমিনির তালিকায় বোনের নাম অন্তর্ভূক্ত করার জন্য ব্যবস্থাপক সাইদুল ইসলামের কক্ষে যান। তখন তিনি পূনরায় তার সঙ্গে অশালিন আচরণ করেন। কু-প্রস্তাব দেন। রাগ করে শিরিনা খাতুন বের হওয়ার সময় তার ছোট বোন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলামের কক্ষে গেলে তার সঙ্গেও অশালিন আচরণ করেন। এরপরই তারা ক্ষিপ্ত হয়ে শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলামকে পায়ের জুতা খুলে মারপিট করেন। একই সঙ্গে ভুক্তভোগীর আত্মীয় স্বজন ব্যাংক ঘেরা করে ব্যবস্থাপককে কয়েক ঘন্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শিরিনা খাতুন বাদি হয়ে বুধবার রাতে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : পাকিস্তানে হামলায় ১২ সেনা নিহত

ভূক্তভোগী নারী গ্রাহক শিরিনা খাতুন বলেন, সোনালী ব্যাংকের ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক সাইদুল ইসলাম খুবই খারাপ মানুষ। তার মত একজন হীন মানসিকতার মানুষের ব্যাংকে চাকুরী থেকে বাদ দেওয়া উচিত। ও যেখানে যাবে সেখানেই নারীদের সঙ্গে এরকম আচরণ করবে। তার শাস্তির দাবিতে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

সোনালী ব্যাংকের ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক সাইদুল ইসলাম বলেন, আমার ভুল হয়েছে। বিষয়টি নিয়ে আপনারা লেখালেখি কইরেন না।

সোনালী ব্যাংক পাবনা রিজিওনাল শাখার ডিভিশনাল মহা ব্যবস্থাপক মোঃ মনোয়ারুল ইসলাম বলেন, ব্যাংকের ঈশ্বরদী শাখায় যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। ব্যাংকের সুনামহানি হয়েছে। ঘটনার সত্যতা পাওয়ায় শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলামকে বুধবার রাতে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত পুর্বক তার বিরুদ্ধে ব্যাংকের নিয়মানুসারে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন : সহিংসতা মুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, এই ঘটনায় ভুক্তভোগি শিরিনা খাতুন বাদী হয়ে ব্যাংকের ব্যবস্থাপক সাইদুল ইসলামের বিরুদ্ধে অশালিন আচরণসহ কুপ্রস্তাব দেওয়া ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা