ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত

জেলা প্রতিনিধি : নাটোরের সদরে ট্রাকের ধাক্কায় রুবেল ইসলাম (৩০) নামে নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গাজীপুর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল ইসলাম রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের মো. নাজিমুদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌ ঘাঁটিতে মিউজিশিয়ান পদে কর্মরত ছিলেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী রুবেল ইসলাম বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে নাটোর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী রুবেল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ২

তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা