সারাদেশ

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

জেলা প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় পুকুরের পানিতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিচ্ছিন্নতাবাদীরা হত্যাকাণ্ড ঘটাচ্ছে

শুক্রবার (৭ জুলাই) দুপুরে উপজেলার লালচাঁদপুর মুসাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- উপজেলার খলেয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের বড় মেয়ের ছেলে হাসান (১২) এবং দ্বিতীয় মেয়ে আদুরী বেগমের মেয়ে দৃষ্টি মনি (১৩)। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : রুশ কারখানায় বিস্ফোরণে নিহত ৬

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের থানার কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে নানাবাড়িতে বেড়াতে আসে হাসান ও দৃষ্টি মনি। শুক্রবার জুমার নামাজ চলাকালে তারা নানাবাড়ি সংলগ্ন ইঞ্জিনিয়ার ফজলুল হকের পুকুরে গোসল করতে নামে। এ সময় সকলের অজান্তে তারা পুকুরে ডুবে মারা যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাদের না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে শিশু দুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। এর আগে ওই পুকুরে গোসল করতে নেমে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬

ওসি আরও জানান, শিশু দুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা