প্রতীকী ছবি
সারাদেশ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে ডোবার পানিতে ডুবে সৌরভ (৭) ও জিনিয়া (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬

শুক্রবার (৭ জুলাই) বিকালে উপজেলার কলিয়া ইউনিয়নের ছিলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সৌরভ ওই গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে ও জিনিয়া সমেজ মিয়ার মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। তারা স্থানীয় মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

নিহত দুই শিশুর চাচা দুলাল হোসেন জানান, বিকালে বাড়ির পাশের একটি ডোবায় কয়েকজন শিশুর সঙ্গে সৌরভ ও জিনিয়া গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা দুজনে পানিতে ডুবে যায়। পরিবারে সদস্যরা আধাঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, খবর পাওয়ার আগেই পানিতে ডুবে মারা যাওয়া শিশুদুটির দাফন করা হয়েছে। পরে এলাকায় পুলিশ পাঠিয়ে খবর নেয়া হয়। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা