প্রতীকী ছবি
সারাদেশ

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

সিলেট প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নদীর জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: নিউইয়র্কে বাস সংঘর্ষে আহত ১৮

নিখোঁজ যুবকের নাম আলওয়াজ আরশ (১৫)। আরশ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের বাসিন্দা পুলিশ পরিদর্শক জাহেদুল হোসেনের ছেলে এবং ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, আরশ, তার বাবা-মা ও ছোটভাই বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে জাফলংয়ে ঘুরতে আসেন। বাবা-ছেলে মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট নদীতে গোসলে নামেন। সাঁতার কাটতে গিয়ে দুজনই স্রোতের টানে গভীর পানিতে ডুবে যান। লোকজন বাবাকে উদ্ধার করতে পারলেও মুহূর্তে ছেলে আরশ স্রোতে তলিয়ে যান।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

জাফলং ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. রতন শেখ গণমাধ্যমকে বলেন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা