সারাদেশ

জামালপুরে অস্ত্রসহ গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অস্ত্র ও গুলিসহ রশিদ মোল্লা (৪৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

আরও পড়ুন : অপপ্রচার চালাচ্ছে বিএনপি

বুধবার ( ৫ জুলাই) দিনগত রাত ৮ টার দিকে শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পিছনে রেল কলোনীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রশিদ কেরানীগঞ্জের কামরাঙ্গীচরের চাঁন মিয়া মোল্লার ছেলে।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেসব্রিফিংয়ে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পিছনে রেল কলোনীতে অভিযান চালিয়ে রশিদ মোল্লা নামে এক ব্যক্তিক গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি একটি দেশীয় তৈরী পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সে একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক সহ একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি। দীর্ঘদিন যাবত সে আত্নগোপনে ছিলো।

আরও পড়ুন : সব নির্বাচন নিরপেক্ষ হবে

তিনি আরও বলেন, রশিদ মোল্লাকে আসামি করে জামালপুর সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা