সারাদেশ

মেঘনায় লঞ্চে ফাটল, ১৫০ যাত্রী উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফারহান-৩ নামে একটি লঞ্চ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনায় পতিত হয়। তাৎক্ষণিক টহলে থাকা কোস্টগার্ডের একটি দল ১৫০ যাত্রীকে উদ্ধার করে।

আরও পড়ুন : সহযোগীদের কাছে হাত পাতি না

বুধবার (৫ জুলাই) দুপুরের দিকে হাতিয়া থেকে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বদনার চর সংলগ্ন ডুবো চরের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

কোস্টগার্ড ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া ১২টার দিকে এমভি ফারহান-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে লঞ্চটি মেঘনা নদীর মাঝেরচর এলাকায় পৌঁছলে নতুন ডুবো চরের সঙ্গে ধাক্কা খেয়ে তলায় ফাটল ধরে যায়। কোস্টগার্ডের একটি টহল দল যাত্রীদের চিৎকার শুনে তাদের নিরাপদে উদ্ধার করে হাতিয়ার তমরুদ্দি এবং মনপুরায় নামিয়ে দেয়।

আরও পড়ুন : চীনে বন্যায় ১৫ জনের প্রাণহানি

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা