প্রতীকী ছবি
সারাদেশ

বিয়েতে কাঁচা মরিচ নিয়ে সংঘর্ষ

পটুয়াখালী প্রতিনিধি: বি‌য়ের অনুষ্ঠানে খাবারের সঙ্গে কাঁচা মরিচ না দেয়া‌কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হ‌য়ে‌ছেন।

আরও পড়ুন: ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলছে

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে পটুয়াখালীর বাউফ‌ল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- মো. জিসান (১০), ম‌তি হাওলাদার (৭০), সা‌লেহা বেগম (৭০), ফি‌রোজ হাওলাদার (১৮), মা‌লেক হাওলাদার (৪০), মো. রফিক মিয়া, মো. মিজান, খা‌লেক হাওলাদার ও মো. হাচিব (৯)। বাকিদের নাম জানা যায়নি।

আরও পড়ুন: ঢাকার বায়ু মানে উন্নতি

জানা গেছে, কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের মো. নিজাম মিয়ার ছেলে মো. মেহেদী হাসা‌নের সঙ্গে একই গ্রামের বকু ফ‌কি‌রের মেয়ের বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার বিকেলে ছেলে পক্ষ বরযাত্রী নি‌য়ে কনের বাড়িতে অনুষ্ঠানে যায়। খাবার টে‌বি‌লে মাছ, মাংস ও পোলাও দেয়া হলেও কাঁচামরিচ ও সালাদ ছিল না।

এ সময় ছেলের পক্ষের লোকজন খাবার টেবিলে সালাদ ও কাঁচা মরিচ চান। পরে বিষয়‌টি নি‌য়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকা‌টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নি‌য়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের প্রায় ১৫ জন আহত হন।

আরও পড়ুন: রামগড়ে বিদেশী মদ-অবৈধ ফার্নিচার জব্দ

বাউফল উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের চি‌কিৎসক ডা. মিরাজুল ইসলাম জানান, আহত‌দের ম‌ধ্যে ম‌তি হাওলাদার, জিসান, খা‌লেক হাওলাদার, ফি‌রোজ, সা‌লেহা, মা‌লেকসহ ৭ জন‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ছে‌ড়ে দেয়া হ‌য়ে‌ছে। এছাড়া অপর আহত র‌ফিক ও মিজান‌কে ব‌রিশা‌ল হাসপাতা‌লে রেফার ক‌রা হ‌য়ে‌ছে।

বগা পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল জানান, মঙ্গলবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা