সারাদেশ

বঙ্গবন্ধু-জাতীয় ৪ নেতাসহ ৭ বীরশ্রেষ্ঠের ম্যুরাল উদ্ধোধন

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও জাতীয় চার নেতা এবং সাত বীরশ্রেষ্ঠের ম্যুরালের উদ্ধোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১০

১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাঃ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মুহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও সাত বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান(সিপাহী), মোস্তফা কামাল(সিপাহী), নুর মুহাম্মদ শেখ(সিপাহী), মহিউদ্দিন জাহাঙ্গির(ক্যাপ্টেন), মুন্সি আব্দুর রউফ(ন্যান্স নায়েক), রুহুল আমিন(স্কোয়াডন ইঞ্জিনিয়ার), মতিউর রহমান(ফ্লাইট ল্যাফটেন্যান্ট) এর হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে এ ম্যুরাল উদ্ধোধন করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থয়ানে ৩২ লক্ষ টাকা ব্যায়ে ২০২১-২২-২৩ এই দুই অর্থ বছরে বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের ব্যবস্থাপনায় প্রকল্পটি বাস্তাবায়ন করেন উপজেলা পরিষদ।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট

ম্যুরাল উদ্ধোধন অনুষ্ঠানের সভাপতি বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: আকরাম আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান সহ অঙ্গ অসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা