ছবি: সংগৃহীত
সারাদেশ

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় সাপের কামড়ে আয়শা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সুগন্ধায় জাহাজে বিস্ফোরণ, নিহত ৪

মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত আয়েশা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালখার ব্রিজ এলাকার মালেক পাহলানের মেয়ে এবং একই এলাকার হাবিব গাজীর ছেলে মোখলেসুর রহমানের স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক হোটেলে, নিহত ১৫

নিহতের দেবর আরিফ হোসেন বলেন, মঙ্গলবার বিকেল ৩ টার দিকে আমার ভাই ভাবির (মৃত আয়শা) কাছে ভাত খেতে চায়। ভাবি পাত্র থেকে ভাত নেওয়ার সময় গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ ছোবল মারলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তাকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য বিপ্লব আকন জানান, এমন দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা এলাকার মানুষ শোকাহত।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার জানান, সাপের কামড়ে নারীর মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা