সারাদেশ

মাদারীপুরে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১০

এস আর শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করে।

আরও পড়ুন : ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

মঙ্গলবার (৪ জুলাই) সকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে খান গ্রুপের সাথে মল্লিক গ্রুপের দ্বন্দ্ব চলে আসছে। কয়েক দিন ধরে একটি সালিশ মিমাংশাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে আজ মঙ্গলবার সকালে আশপাশের গ্রামের মল্লিকদের অনুসারীদের একত্র করে তারা দেশীয় অস্ত্র নিয়ে খান ও শেখ বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট এবং কুপিয়ে অন্তত দশজনকে জখম করে। এসময় তারা একাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার সময় মল্লিকরা পালিয়ে যায়। পরে পুলিশ দুই ভাগে বিভক্ত হয়ে তল্লাশি চালিয়ে দেশীয় ৩টি ঢাল উদ্ধার করে। এলাকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক হোটেলে, নিহত ১৫

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান জানান, এ ঘটনায় আমরা ৪ জনকে আটক করেছি। মামলা এখনো হয়নি। ঘটনা স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা