সারাদেশ

ট্রলারডুবিতে ৫ জেলের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় ৫ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২ জেলে।

আরও পড়ুন : জনগণ ষড়যন্ত্র প্রতিরোধ করবে

শুক্রবার (৩০ জুন) দুপুরে মেঘনার দক্ষিণে সাগর মোহনা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

সামরাজ মাছঘাটের ব্যবসায়ী মো. রিপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ও নিখোঁজ সবার বাড়ি চরফ্যাশনে। তবে তিনি তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।

আরও পড়ুন : মেক্সিকোতে তাপপ্রবাহে শতাধিক মৃত্যু

জানা গেছে, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় গত ২৫ জুন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ১৩ জেলে মাছ ধরতে যান। উত্তাল সাগরে ২৬ জুন ট্রলারটি ডুবে যায়। এতে ১৩ জেলে নিখোঁজ হন। গতকাল বৃহস্পতিবার সকালে দুই জেলে ভেসে মনপুরার একটি চরে এসে পৌঁছান। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর আজ শুক্রবার সকালে আরও চার জেলে চরফ্যাশনে ভেসে এলে তাদেরকেও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় জেলে ও আড়তদাররা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে যান। একপর্যায়ে দুপুর ১টার দিকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

চরফ্যাশন থানা পুলিশের ওসি (তদন্ত) রিপন কুমার সাহা জানান, মুঠোফোনে পাঁচ জেলের মরদেহ উদ্ধারের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে মরদেহগুলো এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমায়, দিশেহারা মানুষ

ওসি আরও বলেন, চিকিৎসাধীন ছয় জেলেকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে পুলিশ ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা