সারাদেশ

বোয়ালমারীতে মাদকসহ আটক ১

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে প্রায় দেড় কেজি গাঁজাসহ মো. ইদ্রিস আলী মোল্যা (৬০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৮।

আরও পড়ুন : দুই সিটিতে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আটককৃত ব্যক্তি উপজেলার সাতৈর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বেড়াদি গ্রামের মৃত জলিল মোল্যার ছেলে।

আটকের ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. মুকলেছুর রহমান বাদি হয়ে বোয়ালমারী থানায় মঙ্গলবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর-১৫। আসামিকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : গ্রিসে ৩০০ পাকিস্তানি নিহত

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামে গত মঙ্গলবার বিকেলের দিকে সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী মোল্যার (৬০) বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই মেম্বার ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে র‌্যাব তাকে আটক করে। এ সময় স্থানীয় লোকজনের সামনে র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি (মেম্বার) ঘরে মাদক আছে বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্যনুযায়ী বসতঘরের খাটের নিচ থেকে একটি ব্যাগে থাকা ১ কেজি ও পলিথিনের ব্যাগ থেকে ২শ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, র‌্যাব সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলীকে গাঁজাসহ আটক করেছে। তার নামে থানায় মামলা হয়েছে। আটককৃত আসামিকে বুধবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা