সারাদেশ

কৃষককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম রবি (৪৮) নামের একজন কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হমলায় নিহত ২

রোববার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খাদিমপুর গ্রামের গাংপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম রবি নওদা খাদিমপুর গ্রামের গাংপাড়ার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন : আসতে পারে করোনার নতুন ঢেউ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে স্ত্রীর সঙ্গে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় এক মুখোশধারী রবিউলের ওপর হামলা চালায়। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং গুরুতর আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই ইসমাইল হোসেন জানান, আমার ভাই রাতে ঘরে ভাবির সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে এক মুখোশধারী লোক। সকালে তার মৃত্যু হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে সেটা বলতে পারছি না। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

আরও পড়ুন : সৌদিতে পৌঁছেছেন ৯৬৯১৯ হজযাত্রী

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যে বা যারা ঘটনাটি সংঘটিত করেছে তারা পালিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা