প্রতীকী ছবি
সারাদেশ

বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : রাজশাহীতে বজ্রপাতে সাহাবুল হোসেন (২৬) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাবার হাতে ছেলে মৃত্যু

রোববার (১৮ জুন) বিকেল ৫টায় নগরীর হেতেম খাঁ এলাকায় এই ঘটনা ঘটে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. এম এ জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাহাবুল হোসেন রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন : খুলনায় বজ্রপাতে নিহত ৩

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৫টায় নগরীর হেতেম খাঁ এলাকার মায়া হোস্টেলের ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে আহত হন সাহাবুল। সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা