সারাদেশ

সেপটিক ট্যাংকে মিলল পাইপগান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে পরিতক্ত্য সেপটিক ট্যাংকে থেকে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো.ইব্রাহীম খলিল ওরফে বাবু নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হমলায় নিহত ২

সোমবার (১৯ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ এলাকার চাঁন মিয়া বেপারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মো.ইব্রাহিম খলিল ওরফে বাবু (২৫) উপজেলার দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়ির মৃত আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ গ্রামে অভিযান চালিয়ে চার মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি বাবুকে গ্রেফতার করা হয়। পরে তার ভাষ্যমতে, দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে জনৈক নুর হোসেনের শৌচাগার সংলগ্ন পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভিতরে প্লাষ্টিকের পলিথিনে মোড়ানো একটি দেশীয় তৈরী পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

আরও পড়ুন: বাড়ল যুক্তরাষ্ট্রের ভিসা ফি

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, চুরি, ও ধর্ষণ মামলাসহ ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা নেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা